মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলমের নির্দেশনায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা বাজারে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর রহমান। সমাবেশটি সঞ্চালনা করেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, নাঙ্গলকোট পুলিশ কমিউনিটির সাধারণ সম্পাদক কাজী ফয়সাল, জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার সায়েদুল হক, সাবেক সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ খন্দকার, জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, জোড্ডা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাজাহান কবির, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল হক শামীম, বাজার কমিটির সাবেক সভাপতি হাজী মোস্তাফা কালাম, সাবেক সাধারণ সম্পাদক ডা. বাবুল কামাল এবং বর্তমান বাজার কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন স্বপন।
এ ছাড়া অনুষ্ঠানে গাজী মিজানুর রহমান, দীনু, নেজাম, কালা মিয়া, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিউল হোসেন, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মজুমদার, ওলিউল্লাহ খন্দকার, নুরুল আমীন, ফরিদ, বাবলু, মোশাররফ, ইসলাম ভূঁইয়া, মকবুল, খোরশেদ আলম, উপজেলা ছাত্রনেতা ইউসুফ আলী, সাবেক সদস্য কামাল, হারুন ভূঁইয়া ও ইলিয়াস ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ সময় জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন :