ফটিকছড়িতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন চট্টগ্রামের পুলিশ সুপার

কামাল উদ্দীন চৌধুরী , ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ পিএম

ফটিকছড়িতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন চট্টগ্রামের পুলিশ সুপার

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ফটিকছড়ি থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। কাঞ্চননগরে আয়োজিত র‍্যালিতে পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত সুধী সমাবেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। অনুষ্ঠানে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!