প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফুলবাড়ীয়ায় বিএনপি নেতা শমসের আলীর বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৫ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফুলবাড়ীয়ায় বিএনপি নেতা শমসের আলীর বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী। সোমবার বিকেলে ৫ নম্বর ওয়ার্ডের চান্দের বাজার কড়ইতলা এলাকায় মোনাজাতের মাধ্যমে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় মাদক ও অনলাইন আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে কড়ইতলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সদস্যদের মাঝে ফুটবল বিতরণ করেন এ কে এম শমসের আলী।

এ বিষয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতে মেয়র পদে নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়নসহ সব নাগরিক সমস্যার সমাধান করে একটি আধুনিক পৌরসভা গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, জুলাই যোদ্ধা সোহেল রানা, বিএনপি নেতা জাকির মিয়া, আশরাফুল ইসলাম, বুলবুল আহমেদ, ওলামা দল নেতা হাফেজ শাহজাহান, বিএনপি নেতা সেলিম সরকার, এমদাদুল হক, কৃষক দল নেতা আল আমিন ও সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Link copied!