জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন ক্ষতিগ্রস্ত ৮ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকার চেক প্রদান করেন।
চেক বিতরণকালে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন ও অনুপ কুমার সেনসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌর শহরের বড় মসজিদের পেছনের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায় এবং প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

আপনার মতামত লিখুন :