দেশের ইতিহাসে প্রথম স্কুল-কলেজ পর্যায়ে ‘১ম ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আদমজীতে

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৮ পিএম

দেশের ইতিহাসে প্রথম স্কুল-কলেজ পর্যায়ে ‘১ম ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আদমজীতে

ফাইল ফটো

 

স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা তৈরিতে রাজধানী ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ক্যাম্পাসে আয়োজিত হতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথম মেডিকেল ও স্বাস্থ্য বিষয়ক সর্ববৃহৎ উৎসব '১ম ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬'। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ​আদমজী স্কুল ফার্স্ট এইড অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট ক্লাব (ASFASIC)-এর আয়োজনে এই জাতীয় সামিটে সারাদেশের ৫০টিরও বেশি শীর্ষ স্থানীয় স্কুল ও কলেজের প্রায় ৩,০০০-এর বেশি শিক্ষার্থী এবং ৫০০ জন শিক্ষক ও আমন্ত্রিত অতিথি অংশ নেবেন।

​মেডভার্স সামিটের পুরো আয়োজনকে তরুণদের মেধা ও মনন বিকাশের উপযোগী একাধিক ক্যাটাগরি বা এরেনায় ভাগ করা হয়েছে। এর মধ্যে 'অ্যাকাডেমিক অ্যান্ড মাইন্ড এরেনা'-তে থাকছে ফার্স্ট এইড কুইজ, সাইকোলজি অলিম্পিয়াড, মাইন্ড হ্যাক ও হেলথ মিথ চ্যালেঞ্জ। 'এক্সিকিউশন ও এক্সিবিশন এরেনা'-তে শিক্ষার্থীরা প্রদর্শন করবে জরুরি ফার্স্ট-এইড ওয়াল ম্যাগাজিন, কেস স্টাডি স্ক্র্যাপবুক ও হেলথ প্রজেক্ট। 'ডিজিটাল ক্রিয়েটিভ ল্যাব'-এ স্থান পেয়েছে হেলথকেয়ার ফটোগ্রাফি, ডিজিটাল পোস্টার মেকিং ও মেডিকেল ইনফোগ্রাফিক্স। এছাড়া 'রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি' ক্যাটাগরিতে শিক্ষার্থীরা ক্লিনিক্যাল কেস স্টাডি সমাধান ও আর্টিক্যাল রাইটিংয়ের মাধ্যমে তাদের গবেষণাধর্মী মেধার সাক্ষর রাখবে।

​ইভেন্টের অন্যতম আকর্ষণীয় সেগমেন্ট হিসেবে রাখা হয়েছে কৌশলগত ট্রেজার হান্ট প্রতিযোগিতা 'মেড-কোয়েস্ট' (Med-Quest), যেখানে বিজয়ীদের জন্য থাকছে নগদ ১০,০০০ টাকার প্রাইজপুল। এছাড়াও উৎসবের শেষভাগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে থাকবে জনপ্রিয় ব্যান্ড শিল্পী সোহান আলীর পরিবেশনায় সমাপনী একক অ্যাকোস্টিক কনসার্ট।

​উক্ত সামিটে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড এবং আইসক্রিম পার্টনার হিসেবে রয়েছে আইগলু। পাশাপাশি যুব ও উদ্ভাবন অংশীদার হিসেবে কাজ করছে ‘বাংলা ইনোভেটর’। ​আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, "স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে মানবিক সেবায় এগিয়ে আসার মানসিকতা গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য।

সিয়াম সরিষা
Link copied!