ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আজমেরি রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ফারহানা ইয়াসমিন। মঙ্গলবার দুপুরে হল প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে হিতুয়ারা খাতুন ও সাহারা আক্তার সিঁথি; সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদাউস বর্ষা, দপ্তর সম্পাদক তাহিয়া সুলতানা নাদিয়া, সহ-দপ্তর সম্পাদক মুক্তা খাতুন, অর্থ সম্পাদক সমি আক্তার, সহ-অর্থ সম্পাদক জিন্নাত আলভী, প্রচার সম্পাদক হুমায়রা আছিয়া প্রীতি, সহ-প্রচার সম্পাদক সিনথিয়া সিরাত এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নিশাত নাবিলাহ প্রাপ্তি, ইসরাত জাহান ও হাবিবা আক্তার সিনথিয়া মনোনীত হয়েছেন।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে হলের বিতর্কচর্চাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করাই হবে আমার মূল লক্ষ্য। সকলের সহযোগিতায় হল ডিবেটিং সোসাইটির এই নতুন যাত্রা আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।

নবনিযুক্ত সভাপতি আজমেরি রহমান বলেন, বিতর্ক অঙ্গনে যোগ্য ও দক্ষ বিতার্কিক তৈরির ভিত্তিমূল হিসেবে কাজ করে আমাদের হল ডিবেটিং সোসাইটিগুলো। আমি দায়িত্বশীল হিসেবে নিয়মিত সেশন ও বিতর্কের আয়োজনের মাধ্যমে ভালো বিতার্কিক সৃষ্টি করার চেষ্টা করব, যাতে তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে পরিচিতি পায়। একই সঙ্গে হলের বিতর্ক অঙ্গনের সংশ্লিষ্ট সকলকে এই পথ চলায় পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

সিয়াম সরিষা
Link copied!