রাজধানীর মোহাম্মদপুর থানার সম্মানিত নাগরিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক জনাব মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।
মতবিনিময় সভায় মোহাম্মদপুর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিকদের নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ-নাগরিকদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় স্থানীয় নাগরিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
নাগরিকদের সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :