নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের ধরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করছে।
এসব সংবাদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। আতাউর রহমান বলেন, যদি কেউ প্রচারিত মিথ্যা সংবাদের সত্যতা প্রমাণ করতে পারে অথবা এই অপপ্রচারকারীদের চিহ্নিত করে তথ্য দিতে পারে, তবে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি এলাকাবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :