বকশীগঞ্জে অনলাইন অ্যাপের মাধ্যমে সার বিতরণ নিয়ে অবহিতকরণ সভা

মনিরুজ্জামান লিমন , বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩২ পিএম

বকশীগঞ্জে অনলাইন অ্যাপের মাধ্যমে সার বিতরণ নিয়ে অবহিতকরণ সভা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনলাইনভিত্তিক অ্যাপের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এই সভাটি আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সার বিতরণে ‘ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডিএমএস) নামক অ্যাপের সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জানান, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অ্যাপটি তৈরি করা হয়েছে।

এই অ্যাপের মাধ্যমে একজন কৃষক তাঁর জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে অ্যাপে এন্ট্রি দেওয়ার মাধ্যমে সার উত্তোলন করতে পারবেন। এর ফলে কোনো কৃষক একই সার একাধিকবার নিতে পারবেন না। এই পদ্ধতি সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে এবং ডিলারদের অনিয়ম রোধ করবে। এতে সার নিয়ে কারসাজি ও অব্যবস্থাপনা দূর হবে এবং দীর্ঘদিনের সার সংকটের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বকশীগঞ্জ উপজেলার তরুণ শিক্ষার্থী হৃদয় হাসান রাফি এই অ্যাপটি তৈরি করেছেন। অবহিতকরণ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!