ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৮ এএম

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য গাফিলতি ও আগুনের কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকালের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে। তিনি নিজে সদস্যসচিবের দায়িত্বে আছেন। কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের দুজন এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি রয়েছেন।

কমিটি লিফটে আগুন লাগার ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, আগুনের সম্ভাব্য কারণ এবং সংশ্লিষ্টদের দায়িত্বে কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখবে। পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশও করবে।

সিয়াম সরিষা
Link copied!