মাদারগঞ্জে মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এস.এম হোসেন আছাদ , ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৬ পিএম

মাদারগঞ্জে মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, হেমরাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের জিকু, আলা উদ্দিন, মোশারফ, শফি, খোকন, জগলু ও কুদ্দুছ গংদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ৮ সেপ্টেম্বর তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং হামলার অভিযোগে তিনি আদালতে মামলা করেন। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছেন।

ভুক্তভোগীর দাবি, পিবিআই তদন্তের বিষয়টি জানার পর জিকু গংরা তাকে ও তার পরিবারের সদস্যদের ফাঁসাতে একটি পুরোনো ও পরিত্যক্ত মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা সাজিয়েছে। মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় যাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তাদের কয়েকজন ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না। জমি নিয়ে বিরোধ, হামলা, চাঁদা দাবি ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।

সিয়াম সরিষা
Link copied!