চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোহাম্মদ কুতুব উদ্দিন

মোঃ আলমগীর হোসেন রানা , চকরিয়া উপজেলা, কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৩ পিএম

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোহাম্মদ কুতুব উদ্দিন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয়দের সুদৃঢ় সমর্থনে দিন দিন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন সৎ ও আদর্শবান সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন। সাধারণ জনগণের মুখে এখন একটাই দাবি—এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে কুতুব উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় পুরো ইউনিয়নবাসী।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন দীর্ঘ দিন ধরে নিরলসভাবে এলাকার সাধারণ মানুষের সেবা করে আসছেন। একজন নীতিবান ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। স্থানীয়দের মতে, ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে একজন সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই, আর সেই আস্থা অর্জনে পুরোপুরি সফল কুতুব উদ্দিন।

স্থানীয় সমর্থকরা জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীল দিকনির্দেশনা ও সহযোগিতায় ফাঁসিয়াখালী ইউনিয়নকে একটি আধুনিক ও দৃষ্টান্তমূলক ইউনিয়নে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করছেন তিনি। তারা বিশ্বাস করেন, আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত অঞ্চলগুলোর আমূল পরিবর্তন সাধিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তৃণমূল পর্যায়ে আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিনের পক্ষে এই গণজোয়ার নির্বাচনী মাঠে নতুন সমীকরণ সৃষ্টি করেছে।

সিয়াম সরিষা
Link copied!