মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা সিকদার মার্কেটের সামনে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে এ মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, মুন্সীগঞ্জ-০১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শেখ মোঃ আব্দুল্লাহ। সঞ্চালনা করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম হায়দার আলী। প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশ অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবে। দেশে বেকারত্ব কমে আসবে। তাই আমাদের প্রত্যেক নেতা-কর্মীর দায়িত্ব হলো ঘরে ঘরে এ ৩১ দফা পৌঁছে দেওয়া। আগামী নির্বাচনে জনগণ যেন বিএনপিকেই বেছে নেয়, সেইভাবে কাজ করতে হবে। কেউ কোনো অপরাধে জড়াবেন না, বিএনপিতে কোনো অপরাধীর স্থান হবে না। স্থানীয় রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন,বিএনপির মনোনয়ন অনেকেই চাইবেন। আমরা সেটিকে স্বাগত জানাই। তবে সবাইকে একই ব্যানারে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।” সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, মোতাহার হোসেন, বাদল; যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান; সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন; আমিন উদ্দিন চেয়ারম্যান; মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা; কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান; রাজানগর ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান কাজল; চিত্রকোট ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম; বাসাইল ইউনিয়নের সভাপতি মোঃ মানিছ উদ্দিন; রশুনিয়া ইউনিয়নের সভাপতি মোঃ খিজির চৌধুরী; বয়রাগাদি ইউনিয়নের সভাপতি হাবিব সরকার; মালখানগর ইউনিয়নের সভাপতি মোঃ আখতারুজ্জামান টিটু; মধ্যপাড়া ইউনিয়নের সভাপতি মোঃ আজিম আল রাজি; ইছাপুরা ইউনিয়নের সভাপতি মোঃ নাজমুল হোসেন; জৈনসার ইউনিয়নের সভাপতি শেখ মোঃ নাজিম উদ্দীন; কোলা ইউনিয়নের সভাপতি খলিলুর ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ খায়ের শেখ, নুরুল ইসলাম, মোঃ আক্কাস আলী; উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার; স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব শেখ রাসেল; উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম শুভ; কৃষকদলের সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :