গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় ২ জনের মৃত্যু, আহত-৩

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ০৫:০০ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় নিহত হয়েছেন দুইজন, আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদীর মো. অলি উল্লাহ (৪০) ও ময়মনসিংহের মো. মোতালিব (৩৫)। আহতরা সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) ও তাদের চার বছরের শিশু তামিম।

স্থানীয়রা জানান, নরসিংদীগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহতদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, এর আগে একই স্থানে গত বছরের ১৪ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছিলেন।

Advertisement

Link copied!