নগরকান্দায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৩ পিএম

মোমরেজ আলম, নগরকান্দা: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের আশফরদী মোড় এলাকা থেকে ১৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

নগরকান্দা থানার এসআই (সেকেন্ড অফিসার) আমিরুল ইসলাম ও এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সাইফুল মাতুব্বর (২৫) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি ভাঙ্গা থানার পশ্চিম আলগী এলাকার কালাম মাতুব্বরের ছেলে।

গ্রেপ্তারের বিষয়ে এসআই আমিরুল ইসলাম বলেন, “যেখানে মাদক, সেখানেই প্রতিরোধ। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আটক সাইফুল মাতুব্বরকে নগরকান্দা থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

Link copied!