দেবগ্রাম কবরস্থানের বাউন্ডারি কাজের উদ্বোধন

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৪ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২ নং আশ্রয়ণ প্রকল্পের কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থের দ্বারা কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এই বাউন্ডারি ওয়াল (সীমানা প্রাচীর) নির্মাণ করা হবে।

এটি এলাকার দীর্ঘদিনের দাবি ছিল। এর ফলে কবরস্থানটি সুরক্ষিত থাকবে এবং বেদখল বা অনধিকার প্রবেশের সুযোগ থাকবে না। বৃহস্পতিবার সকাল দশটায় পূর্ব তেনাপচা খেলার মাঠের নিকট কবরস্থানে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

নির্মাণ কাজের উদ্বোধন করেন দেবগ্রাম ইউনিয়নের ২ নং আশ্রয়ণ প্রকল্পের কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি হানিফ আলী মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন দেবগ্রাম ইউনিয়নের ২ নং আশ্রয়ণ প্রকল্পের কেন্দ্রীয় কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, পূর্ব তেনাপচা আশ্রয়ণ প্রকল্প জটু মিস্ত্রী পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইমরান সাহেব, পূর্ব তেনাপচা খেলার মাঠের সভাপতি রেজাউল করিম, পূর্ব তেনাপচা আশ্রয়ণ প্রকল্প জটু মিস্ত্রী পাড়া খেলার মাঠ কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বেপারী, আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মোতালেব শেখ, সাবেক সভাপতি জিন্নাত আলী প্রামাণিক, ফকের আলী বেপারী, বক্কার মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রজব আলী শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলিমগণ।

সভাপতি হানিফ আলী মোল্লা বলেন, কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বাউন্ডারি ওয়াল (সীমানা প্রাচীর) নির্মাণ কাজে অনেক টাকার প্রয়োজন। বিত্তবানদের কাছে আবেদন করছি যদি কেউ দান করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।

Link copied!