বাজার নিয়ন্ত্রণে বাধা-ভয়ভীতি বন্ধের দাবিতে (CAB) স্মারকলিপি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৭ পিএম

ময়মনসিংহ,  সোমবার (২৩ ফেব্রুয়ারি )বাজার তদারকি অভিযানে ব্যবসায়ী সিন্ডিকেটের হুমকি ও ভয়ভীতি বন্ধ এবং প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (CAB) ময়মনসিংহ জেলা শাখা এর সাধারণ সম্পাদক জি, এম রহমান ফিলিপ, ও সাংগঠনিক সম্পাদক রবিন বরকত উল্যাহ উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মো. আব্দুল কাইয়ুম, 

স্মারকলিপিতে বলা হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী ও গোষ্ঠী বাধা সৃষ্টি করছে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে যা ইতিমধ্যেই দেশের স্যাটেলাইট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে 

এর বহুল প্রচার রয়েছে  ব্যবসায়ীদের এই ধরনের  আগ্রাসী ভূমিকা দেখে দেশের ভোক্তা মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞ মহল মতামত জানিয়েছেন ব্যবসায়ীদের এমন আগ্রাসী ভুমিকা ভোক্তাদের জাতীয় স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণে ভোক্তাদের অধিকার চরম্ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ অবস্থায় বাজার তদারকি কার্যক্রমে প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তা জোরদার, বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং এবং ব্যবসায়ীদের আইন মেনে চলতে সচেতনতা বাড়ানোর দাবি জানানো হয়।

ক্যাব নেতারা বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যায়।

Advertisement

Link copied!