নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সাথে উপজেলার সকল কর্মকর্তাদের মতবিনিময়সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে বিভিন্ন সমস্যা ও দাবী তুলে ধরা হয়।
এসময় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তার বক্তব্যে বলেন, "আপনাদের ভালোবাসা ও সহযোগীতায় জনগণের ভোটে আজ আমি সংসদ সদস্য হয়েছি। জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের সেবা করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য। এজন্য আপনাদের সহযোগীতা আমার একান্ত কাম্য। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।"
তিনি আরও বলেন, "উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে যা করার দরকার সে ব্যবস্থা করবো।"
বিগত সময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। উপজেলায় বর্তমানে প্রধান সমস্যা মাদক। মাদক ব্যবসায়ী যদি আমার ভাইও হয় তাকে ছাড় নয়। মাদক নির্মূলে পুলিশকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি। বিগত ১৭ বছর সরকারি প্রায় সব খাল দখল হয়ে গেছে। সেই খালগুলো অতিদ্রুত পুনরুদ্ধার করা হবে। সেই বিষয়টি দেখবো। আমি চাই আপনাদের সাথে নিয়ে রূপগঞ্জে উন্নয়নমূলক কাজগুলো করি। এজন্য সবাই আমাকে সহায়তা করবেন।"
আপনার মতামত লিখুন :