কিশোরগঞ্জের সরারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফল, ইফতারি, মুরগি ও মাংসের দোকানে জরিমানা করা হয়েছে। বাজিতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
অভিযানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সরারচর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা আকমল হোসেন, উপজেলা ভূমি অফিসের সহকারী নজরুল ইসলাম, ভোক্তা অধিকার সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাজিতপুর থানার একটি পুলিশ টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারা অনুযায়ী বাজারের ছয়টি দোকানে তদারকি চালানো হয়। এ সময় ফলের দোকান, ইফতারি সামগ্রীর দোকান, মুরগির দোকান ও মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং রশিদ সংরক্ষণ না থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ৪৭০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :