বরিশালে সাংবাদিকদের সম্মানে বিএনপি নেতা আবু নাসের রহমাতুল্লাহর ইফতার মাহফিল

রিয়াজ শরীফ , বরিশাল জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৮ পিএম

বরিশালের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ। বরিশাল হোটেলে কিং ফিসারে ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এই মহতী আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলার অন্যতম সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলে বক্তব্যে বলেন, "সাংবাদিকরা জাতির বিবেক, তাঁরা অনেক সম্মানিত ব্যক্তি। তাঁদের যে সম্মানটুকু দেওয়া প্রয়োজন, তা আমরা দিতে পারি না। রাজনৈতিক সর্বস্তরের সকল নেতাকর্মীর উচিত সব সময় সাংবাদিকদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা। এছাড়াও সাংবাদিকদের সকল ভালো কাজে উৎসাহ দেওয়া প্রয়োজন।"

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল বিএনপির সদর উপজেলার আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, অনলাইন সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক ও প্রকাশক পরিষদ, ৩৫ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল সাংবাদিক। বিএনপি নেতার এমন আমন্ত্রণে বরিশালে কয়েক শত সাংবাদিকের উপস্থিতিতে পুরো হোটেল কিং ফিসারের অনুষ্ঠানস্থল আলোড়নমুখরিত হয়ে ওঠে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ সাংবাদিকদের সব সময় সহযোগিতা কামনা করেন।

ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, "আবু নাসের রহমাতুল্লাহ সব সময়ই মিডিয়া বান্ধব রাজনৈতিক ব্যক্তি। তিনি সব সময় সাংবাদিকদের মনে প্রাণে ভালোবাসেন। তার প্রমাণ আজকের বরিশালের সকল সাংবাদিকদের উপস্থিতি।" আবু নাসের রহমাতুল্লাহ আশা করেন, যে কোনো ভালো কাজে সাংবাদিকরা তাঁর পাশে থাকবেন।

Advertisement

Link copied!