কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ডা. শাহ আলম তালুকদারের ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৬ পিএম

মনির হোসেন, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল করেছেন অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার। কালিহাতী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিশু চিকিৎসা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার।

ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের কল্যাণসহ প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ মৃত সকল মুসলমান নরনারীর রুহের মাগফেরাত কামনা করা হয়।

ইফতারের আগমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শাহ আলম তালুকদার পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, রমজান মাস রহমত, বরকত ও মুক্তির মাস। মহিমান্বিত রমজানে সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানান।

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ওই ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, আনিসুর রহমান শেলী, সাধারণ সম্পাদক মনির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক দাস পবিত্র, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক মিজানুর রহমান, সাইদুর রহমান সমীর, ফরিদ আহমেদ, এনায়েত করিম, সেলিম রেজা স্বাধীন, সানিয়াত হোসেন সাদী, মোমিন হোসেন, নিহাল খান, নাহিদ খান প্রমুখ।

Advertisement

Link copied!