মোসাদ্দেক হোসেন, কালাই: জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা বিএনপির আয়োজনে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক সম্প্রসারণ, তৃণমূল শক্তিশালীকরণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দলীয় ঐক্য ও সুসংগঠিত কাঠামোই রাজনৈতিক সাফল্যের পূর্বশর্ত।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে এবং সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
আপনার মতামত লিখুন :