পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় মুন্সীগঞ্জ শহরের কাচারী সংলগ্ন রয়েল সিটি পার্টি সেন্টার-এ এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আইবিডব্লিউএফ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মজিবুর রহমান এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.জ.ম রুহুল কুদ্দুস, চেয়ারম্যান, মুন্সীগঞ্জ উন্নয়ন সোসাইটি ও প্রধান উপদেষ্টা, আইবিডব্লিউএফ মুন্সীগঞ্জ জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ সুজন শরীফ, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এবং মোঃ আহসান উল্লা (হাসান), চেয়ারম্যান, সততা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার, সদর রোড, মুন্সীগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান রাখেন মোঃ গোলাম সারোয়ার সাঈদ, চেয়ারম্যান, সাহিদা গ্রুপ ও সেক্রেটারি, আইবিডব্লিউএফ, ঢাকা অঞ্চল দক্ষিণ।
আয়োজকরা জানান,মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলার ব্যবসায়ী, শিল্পপতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :