ভাঙ্গায় দুই বাসের সংঘর্ষ, আহত ১০

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৩৮ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস একে অপরকে ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। এতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে যাত্রীরা আহত হন। ঘটনার পর ভাঙ্গা থানা ও শিবচর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেয়।

একই সময়ে বরিশাল-ঢাকা-ফরিদপুর মহাসড়কের ভাঙ্গা অংশে একটি ফরিদপুরগামী গ্যাস বোতলের ট্রাকের টায়ার বিস্ফোরণে ট্রাকটি খাদের মধ্যে উল্টে যায়। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম জানিয়েছেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Link copied!