শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পোড়াগাছা এলাকায় একটি খাল খনন ও উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। হাকি আকনের পুকুর সংলগ্ন স্থান থেকে উত্তর দিকে ঈশ্বরকাঠী ব্রিজের নিচ দিয়ে পদ্মা খালের অভিমুখী এই খনন কাজটি শুরু হয়েছে।
শনিবার, ২৮ ফেব্রুয়ারি সকালে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শরীয়তপুর জেলার সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ এই কাজের উদ্বোধন করেন। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য হওয়ার পর এই প্রথম খাল খননের কাজ দিয়ে তিনি এই আসনের উন্নয়নের যাত্রা শুরু করলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি ছামছুল আলম দাদন, ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল শরিফ, সদস্য সচিব বিএম আজিজুল হাকিমসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় এমপি শফিকুর রহমান কিরণ বলেন, খাল উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি ও নৌযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
আপনার মতামত লিখুন :