ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার, বিকাল ৪টায় তাঁর নিজ বাড়িতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৪ থেকে ৫ হাজার রোজাদার অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে মরহুম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। বক্তব্যে তিনি বলেন, “আমি এই এলাকার এমপি না হলেও বিগত দিনের মতো আমার কর্মী ও সমর্থকদের নিয়ে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। দলের দুঃসময়ে যেমন পাশে ছিলাম, ভবিষ্যতেও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুল আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমতারা সুলতানা সহ আখাউড়া ও কসবা উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :