লালমনিরহাটের পাটগ্রামে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওয়ালটন শোরুমের এক ম্যানেজারের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার জোংড়া ইউনিয়নের শিমুলতলা এলাকায় (লালমনিরহাট-বুড়িমারী) মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুর রশিদসহ পাটগ্রাম থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
নিহত রফিকুজ্জামান পলাশ (৩৫) পাটগ্রাম ওয়ালটন শোরুম শাখার ম্যানেজার। তার বাড়ি রংপুর বদরগঞ্জ উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারীমুখী একটি ট্রাক অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ম্যানেজার রফিকুজ্জামান পলাশকে ধাক্কা দেয়। বাউরা আলাউদ্দিন নগর থেকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় রফিকুজ্জামান পলাশ এই সংঘর্ষে পড়ে গিয়ে অপর একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করি। দুর্ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :