📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ০৪:০৬ পিএম

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ০৪:০৬ পিএম (আর্কাইভ)

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছে ধামরাই উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ভোরে নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব। এ সময় সাইফুল ইসলাম ও মামুনের লিক থেকে একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা জরিমানা করা হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!