চৌহালীতে ভ্রমণকারীদের পদচারণায় গড়ে উঠেছে যমুনা সৈকত

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬, ০৯:০০ এএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর তীরে গড়ে উঠেছে পর্যটকদের মিলনমেলা। আজ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চৌহালী নৌ ঘাট, নদীর তীর রক্ষা বাঁধ ও নদীর চঞ্চল পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর তীর এখন মিনি যমুনা সৈকত। ভ্রমণকারী ও উপজেলাবাসীর দাবি, এটি জনগণের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। এতে একদিকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে, অপরদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে সরকারের রাজস্ব আয়ের উৎস হবে এমনটাই দাবি জনগণের। আজ শনিবার ঈদের দিন বিকেলে নদী পারের এই চিত্র দেখা যায়।

Advertisement

Link copied!