চৌহালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৪:৩৮ পিএম

মাহমুদুল হাসান, চৌহালী: সিরাজগঞ্জের চৌহালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কোরান তেলাওয়াত, গীতা পাঠ, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

উপজেলা পরিষদ চত্বরে সকাল ৬টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

পরে চৌহালী সরকারি কলেজ মাঠে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও, উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম খোদাদাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Link copied!