কালাইয়ে মহান স্বাধীনতা দিবস পালিত, শহীদদের প্রতি শ্রদ্ধা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৪:৩৩ পিএম

মোসাদ্দেক হোসেন, কালাই: জয়পুরহাটের কালাই উপজেলায় মহান স্বাধীনতা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার অমর স্মৃতিকে স্মরণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা। এরপর কালাই থানা পুলিশের পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম শ্রদ্ধা জানান।

পরে পর্যায়ক্রমে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, কালাই সরকারি মহিলা কলেজ, কালাই ডিগ্রি কলেজ, আনসার ও ভিডিপি সদস্যসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটির আয়োজন জুড়ে ছিল শোক, গর্ব ও দেশপ্রেমের আবহ।

Link copied!