কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে লাইসেন্সবিহীন খোলাবাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কেন্দুয়া উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম সরেজমিনে ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। শুক্রবার রাত ১০টা নাগাদ তিনি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, একই সঙ্গে ৬টি ড্রামে আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে, যার মধ্যে ৩টি ড্রাম পূর্ণ এবং ৩টি আংশিক খালি ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :