মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১ নং পয়লা ইউনিয়ন পরিষদের সাবেক দুই দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মো: মোশারফ হোসেন মানিক দীর্ঘকাল ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই জননেতা সাধারণ মানুষের অধিকার আদায় ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন।
উন্নয়ন ও জনসেবার কারিগর: মোশারফ হোসেন মানিক তার দুই মেয়াদে পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয়রা জানান, তার মেয়াদে ইউনিয়নের বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্তি সর্বমহলে প্রশংসিত হয়েছে। এমনকি জনপ্রতিনিধি হিসেবে না থাকাকালীন সময় গুলোতে এবং বর্তমানেও তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে আছেন।
পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে তিনি দলের তৃণমূলকে সুসংগঠিত রেখেছেন। হামলা-মামলা,জেল জুলুম ও প্রতিকূল পরিস্থিতির মাঝেও নেতা-কর্মীদের আগলে রেখে এলাকায় দলীয় আদর্শ প্রচার ও প্রসারে তিনি আপসহীন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এই সৈনিক ঘিওর উপজেলা বিএনপির রাজনীতিতেও এক শক্তিশালী স্তম্ভ হিসেবে পরিচিত।
এলাকার প্রবীণ ও তরুণ ভোটারদের মতে, মোশারফ হোসেন মানিক কেবল একজন রাজনীতিবিদই নন, বরং তিনি একজন উদার ও সদালাপী মানুষ। সামাজিক কোন্দল নিরসন এবং আর্তমানবতার সেবায় তার অবদান ইউনিয়নবাসীর কাছে তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
আগামী দিনেও মোশারফ হোসেন মানিক তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে পয়লা ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
আপনার মতামত লিখুন :