কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে মাওলা সরকার (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামের মৈশান বাড়ির পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত মাওলা সরকার মহেশপুর গ্রামের মৃত হাসেম সরকারের ছেলে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে মাওলা সরকারকে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। নিহতের স্ত্রী ফাতেমা ও ভাই কাশেম সরকার বলেন, আগেও মাওলা সরকারের উপর হামলা করা হয়েছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কুচাইতলী সরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওই ঘটনায় মামলা চলমান।
বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :