চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ এক সফল অভিযানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পিকআপ ভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ৮ এপ্রিল ২০২৬ তারিখে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালান।
থানাধীন চিতোষী পশ্চিম সাকিনের আয়নাতলী এলাকার পুরাতন বোটঘর ঠাকুর বাড়ির সামনের পাকা রাস্তার ওপর একটি পিকআপ ভ্যানে করে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৫/৬ জন দৌড়ে পালিয়ে গেলেও তাৎক্ষণিক অভিযানে তিনজনকে হাতেনাতে ধরা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. রোকনুজ্জামান (২৫), পিতা- মৃত ইউনুছ, মাতা- পান্না বেগম, সাং- বেলঘর (কাঠালিয়া বাড়ী), থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর।
২. হোসাইন (২২), পিতা- বিল্লাল হোসেন, মাতা- খেলন বেগম, সাং- স্বজনগ্রাম, থানা- লাখাই, জেলা- হবীগঞ্জ।
৩. সাগর (২০), পিতা- মুক্তার বেপারী, মাতা- রেহেনা বেগম, সাং- আধুনা, থানা- গৌরনদী, জেলা- বরিশাল।
গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৫, তারিখ ০৮ এপ্রিল ২০২৬; জি আর নং-৭৪, তারিখ ০৮ এপ্রিল ২০২৬ মামলা রুজু করা হয়। মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা প্রয়োগ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই অভিযানের মাধ্যমে শাহরাস্তি এলাকায় সম্ভাব্য ডাকাতির হাত থেকে স্থানীয় জনগণকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :