কন্ঠশিল্পী প্রয়াত প্রেমলাল দত্ত এর মৃত্যুতে CMSSS এর শোক সভা

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ১১:১১ পিএম

চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সহ-অর্থ সম্পাদক,বিশিষ্ট গীতিকার,সুরকার,সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী শ্রী প্রেমলাল দত্ত এর মৃত্যুতে সংস্থার উদ্যোগে নগরীতে এক শোক সভা সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের এর সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু'র পরিচালনায় অনুষ্ঠিত হয়।

শোক সভায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট কাইছার উদ্দীন,কন্ঠশিল্পী নাদিরা পারভিন পারুল,সামিনা সাফা চৌধুরী,মীর মোঃ এনায়েত সানী,প্রয়াত প্রেমলাল দত্তের সহধর্মিণী বেবি রানী দত্ত,পুত্র বিশ্ব কুমার দত্ত,পুত্র সুজন কুমার দত্ত,কন্ঠশিল্পী সত্যজিত দাশ কাঞ্চন,জুলেখা আক্তার জুলি,পিংকী চক্রবর্তী,বিউটি দাশ,

রনি রোজালিন,মোঃ মহিউদ্দিন,শিমলী দাশ,হনুফা আক্তার খুকী,তন্নি সরকার,ফারুক হাসান,মোঃ জহির উদ্দিন, মোজাহেরুল ইসলাম,শম্পা চৌধুরী,শ্রাবন্তী শুকলা,অজুফা আক্তার সাথী,রুপন দাশ,মৌ চোধুরী,ফারজানা জেরিন,ফাল্গুনী চক্রবর্তী,মৌ মনি,তাজুউদ্দিন, কুলসুম আক্তার রেশমি প্রমুখ। শোক সভায় বক্তারা বলেন, তিনি কেবল একজন বড় মাপের শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন একজন বিশাল হৃদয়ের মানুষ। তাঁর সৃজনশীল কাজগুলো আমাদেরকে ধরে রাখতে হবে।বক্তারা তার আত্মার শান্তি কামনা করেন।

Advertisement

Link copied!