সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাংলা নববর্ষ উপলক্ষে শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। সলঙ্গার চড়িয়া কালীবাড়ি প্রাঙ্গণে বসা এ মেলায় বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শনার্থীর ভিড় দেখা গেছে।
প্রতি বছরের মতো এবারও নানা আয়োজন আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। মেলায় প্রসাধনী, খেলনা, মিষ্টি ও গ্রামীণ খাবারের বাহারি দোকান ক্রেতাদের আকর্ষণ করছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য রাখা হয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা, যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তুলছে।
শুধু কেনাকাটা বা বিনোদন নয়, শত বছরের এই বৈশাখী মেলা গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা হিসেবে পরিচিত। নববর্ষকে ঘিরে এ মেলা স্থানীয় মানুষের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবের আমেজ ছড়িয়ে দিচ্ছে।
আপনার মতামত লিখুন :