নওগাঁর নিয়ামতপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনপিও পৃথকভাবে নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। উচ্ছ্বাসে ভরা বর্ণিল শোভাযাত্রাগুলো ছিল উৎসবমুখর।
আনন্দ শোভাযাত্রার পূর্বে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩-এর সূচনা করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এই বর্ণাঢ্য ও আনন্দঘন শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা পরিষদের মেইন গেট থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নিয়ামতপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ হয়ে পুনরায় উপজেলা গেটে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্থায়ী মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম, অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মামুন এবং দপ্তর সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।
অপরদিকে, উপজেলা বিএনপিও আলাদাভাবে বাংলা নববর্ষ উদযাপন করে। নববর্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে চারমাথার মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, নাজমুল হোসেন, আরিফ কাউসার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ম সম্পাদক সফিউল্লাহ সোনার, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, তথ্য সম্পাদক মোঃ মতিউর রহমান মতিন, সহ-কোষাধ্যক্ষ গোলাম মোর্শেদ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সামাদ সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে।
আপনার মতামত লিখুন :