ত্রিপুরা জাতির "গড়াইয়া" নৃত্য

অজয় সেন ত্রিপুরা , খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০২:১০ পিএম

লোকবিশ্বাস অনুযায়ী গড়াইয়া নৃত্য হলো ত্রিপুরা জাতির মাঙ্গলিক দেবতা। তিনি জুম, গৃহপালিত পশু এবং পারিবারিক সুখ-সমৃদ্ধির রক্ষাকর্তা।

প্রতি বছর চৈত্র সংক্রান্তি শেষ দিন এবং বৈশাখ মাসের প্রথম ছয় দিন পর্যন্ত এই দেবতাকে উৎসর্গ করে ঐতিহ্যবাহী পোশাকে নৃত্যের মাধ্যমে এই গড়াইয়া পুজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ পুজা বংশগত হওয়ায় সচরাচর অনেকের সামর্থ্য থাকলেও এই পুজা করেননা। পুজা দেওয়ার জন্য গৃহস্ত এক বছর আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন। এরপর তিনমাস পূর্বে নিয়ন অনুসারে পুজার জন্য একজন করে- হর্দার (নৃত্য দলের প্রধান), অচাই, তাস্রাই, বাইন, চক হরনাই, মাইরুং বালনাই ঠিক করে রাখা হয়।

গড়াইয়া দেবতাকে সন্তুষ্ট করতে ত্রিপুরা জাতির তরুণ-তরুণীরা এক বিশেষ মুদ্রায় এই ঐতিহ্যবাহী নাচে অংশ নেন, যা গড়াইয়া নৃত্য নামে পরিচিত। এই নাচে মানবজীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন-জীবিকা নৃত্যের মুদ্রার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

ত্রিপুরা জাতির বিশ্বাস, নাচের মাধ্যমে গড়াইয়া দেবতাকে সন্তুষ্ট করতে পারলে সমাজ ও পরিবারে কোনো অভাব-অনটন থাকে না। তিনি সকল বিপদ থেকে রক্ষা করেন।

 

Link copied!