শাজাহানপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফারুক সরকার , শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০২:৩১ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলার আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হাসান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, সহ-সভাপতি ও চোপিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান রাজা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ বিপুল রানা মোল্লা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা পরীক্ষার্থীদের সফলতা, শৃঙ্খলা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Link copied!