বদলগাছীতে মাদকসহ যুবক আটক

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০২:১৯ পিএম

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা, ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বদলগাছী থানাধীন মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ খাইরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোঃ কাইয়ুম উদ্দিনের ছেলে। আটকের সময় তার হেফাজত থেকে ৪০০ গ্রাম গাঁজা, ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (সময়: বিকেল ৪টা ৪৫ মিনিট) এই অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি), বদলগাছী মুহাম্মদ রুহুল আমিন জানান , মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে ।

Link copied!