নাঈমুর রহমান, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে নানা অজুহাতে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এতে উপকূলের জেলেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। বেশিরভাগ জেলেই আড়ৎ মালিকের মাধ্যমে ট্রলার ভেদে ট্রিপ প্রতি ১০ থেকে ২০ হাজার টাকা প্রদান করছেন। অনেকে আবার পার্সেন্টিজ হারেও টাকা প্রদান করতে বাধ্য হচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে অনেক জেলে জানান, চাহিদা অনুযায়ী চাঁদা প্রদান না করলে নৌ-পুলিশ মারধর, কাঁচা মাছ খাইয়ে দেয়া, জাল পুড়িয়ে দেয়া এবং অকারণে মামলায় আসামি করা সহ নানাভাবে নির্যাতন করে। তবে চাঁদা আদায়ের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন।
আপনার মতামত লিখুন :