কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে যাকাত হিসেবে প্রায় দেড় শতাধিক ছাগল বিতরণ করেছে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি। শনিবার (২ মে) সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত একটি আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এসব ছাগল উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লায়ন মোস্তফা কামাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুল।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সমিতির সহসভাপতি ও প্যারাডাইস গ্রুপের চেয়ারম্যান হাজী মনিরুল ইসলাম, সফিকুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ জুয়েল ও শরিফুল আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদস্য মামুন চৌধুরী, গোলাম কিবরিয়া ভূঁইয়া, সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক কাইয়ুম সরকার, সদস্য জিলানী সরকার, মো. আলাউদ্দিন, রেজাউল করিম বাদল, কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে যাকাতের অর্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :