আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা , খুলনা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০৫:৪১ পিএম

আন্তর্জাতিক প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ মোশারফ হাওলাদার ও সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদারকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ মে শনিবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি হলে এই সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদারের সভাপতিত্বে এবং কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন হেলাল উদ্দিন হিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লা, সাবেক বিএনপি নেতা আখতারুজ্জামান কাজল মাজমাদার, আন্তর্জাতিক প্রেস ক্লাবের খুলনা বিভাগের সভাপতি মোঃ মোশারফ হাওলাদার, চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান শেখ শাহীন এবং সাবেক যুবদল নেতা মেজবাউল রহমান পিন্টু।

এ সময় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রেস ক্লাবের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ কাজ করবে।

Link copied!