‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ সিলেট থেকে আনুষ্টানিকভাবে সারাদেশে এক যোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২ মে) বিকেল পৌনে ৪টার দিকে সিলেট নগরীর সার্কিট হাউজ থেকে সড়ক পথে জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌঁছেছেন। সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারাদেশে এই ক্রীড়া কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও জাতীয় পর্যায়ে সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, কোচ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত আছেন।

Link copied!