শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শিক্ষার্থীবান্ধব রাখতে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কলেজ ছাত্রদল। ৬ মে বুধবার সকালে কলেজের প্রধান ফটকসহ কলেজ ক্যাম্পাসের রাস্তা ও বিভিন্ন শ্রেণীকক্ষ থেকে এই কর্মসূচির সূচনা করা হয়।
সরেজমিনে দেখা যায়, সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা ঝাড়ু, বস্তা ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে কলেজের প্রধান ফটকের রাস্তাসহ ক্লাসরুম, লাইব্রেরি, খেলার মাঠ, এবং প্রশাসনিক ভবনের সামনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এছাড়া, প্লাস্টিক বর্জ্য অপসারণ করে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে বিশেষ ভূমিকা রাখেন তারা।
উদ্যোগটির বিষয়ে কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, "আমি মনে করি, সুন্দর ও পরিষ্কার পরিবেশে শিক্ষাগ্রহণ করা শিক্ষার্থীদের অধিকার। ক্যাম্পাস পরিষ্কার রাখা প্রতিটি ছাত্র এবং ছাত্রীর দায়িত্ব। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটি মনে করি।"
ছাত্রদলের এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীরা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মহসীন কলেজ ছাত্রদলের আরিফুজ্জামান উজ্জল, ফরিদ উদ্দিন, ইয়াসিন আরাফাত রোহান, ফিরদাউস হোসেন, মুত্তাকিম বিল্লাহ, তামিম হোসেন, সামিউল ইসলাম সামি, ইরান, মিজানুর রহমান, নাজমুল, সিহাব, অর্পণ, সাদিত, রোহান, আব্দুল্লাহ, সুদীপ্ত, রিপনসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :