পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়া এবং বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
উপজেলার দেবীডুবা ইউনিয়নের কৃষক আলমগীর ইসলাম বলেন, “এ বছর ভুট্টার ফলন অনেক ভালো হয়েছে। পাশাপাশি বাজারে দামও ভালো থাকায় আমরা লাভের মুখ দেখছি।”
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর দেবীগঞ্জ উপজেলায় প্রায় ৯ হাজার ৪৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের সময়োপযোগী পরামর্শের কারণে ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ বলেন, “চলতি মৌসুমে ভুট্টার আবাদ ও উৎপাদন দুটোই সন্তোষজনক। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে, যার ইতিবাচক প্রভাব উৎপাদনে পড়েছে।”
ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় কৃষকদের মাঝে সন্তোষ বিরাজ করছে। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকলে ভুট্টা চাষে আরও আগ্রহ বাড়বে।
আপনার মতামত লিখুন :