নাগরপুরে ঝড়ে গাছ পড়ে ভেঙ্গেছে বিদ‌্যালয় বাউণ্ডারী ওয়াল,ক্ষতির পরিমান ১ লক্ষ

বি এম ইউসুফ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৮:৩৩ পিএম

টাঙ্গাইরের নাগরপুরে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ‌্যালয়ে ঝড়ে একটি গাছ মাটি থেকে শিকড় উপড়ে গিয়ে বিদ‌্যালয়ের বাউন্ডারী ওয়ালের উপর পড়ে, ওয়ালটি দুমরে মুচরে ভেঙ্গে গিয়েছে।

গতকাল বুধবার বিকাল আনুমানিক ৫ঘটিকার সময় ব‌্যাপক ঝড়ের কবলে পড়ে আকাশমনি নামক কাঠের মাঝারি আকারের একটি গাছ ভেঙ্গে পড়ে বলে জানান স্থানীয়রা। মাঝারি আকারের এই গাছটি ভেঙ্গে পরার কারনে বিদ‌্যালয়ের ৬ ফুট উচু বাউণ্ডারী ওয়ালের দৈর্ঘে ৩০ ফুট ভেঙ্গে গিয়েছে, এতে প্রায় ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মো: শামীম ‍হুদা বলেন, আমি সকালে বিদ‌্যালয়ে আসার পরে জানতে পারি একটি গাছ ভেঙ্গে ওয়ালের উপর পড়ে বাউণ্ডারী ওয়াল ভেঙ্গে গিয়েছে। এর পর আমি সেখানে দেখতে যাই এবং ভাঙ্গা অংশ পরিমাপ করি। বিদ‌্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফান উদ্দিন ও নাগরপুর উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ মহোদয় কে অবগত করা হবে তাঁরাই এই বিষয়ে সঠিক সিগ্ধান্ত নিবেন।

এ সময় পাকুটিয়া ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক কাজী মোঃ আবু বক্কর সিদ্দিক উপস্থিত হয়ে দ্রুত গাছটি সরিয়ে নিয়ে বিদ‌্যালয় বাউণ্ডারী ওয়াল মেরামত করার দাবী করেন।

এ বিষয়ে নাগরপুর উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ বলেন, বিদ‌্যালয়ের ভাঙ্গা গাছ ও ওয়ালের বিষয়ে খোজ খবর নিয়ে, বাউণ্ডারী ওয়ালের ভাঙ্গা অংশের মেরামতে প্রয়োজনীয় ব‌্যাবস্থা গ্রহন করা হবে।

 

 

 

Advertisement

Link copied!