রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও বয়ঃসন্ধিকালীন সচেতনতামূলক ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৬ মে) সকাল ১১টায় চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাথী দাস তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বয়ঃসন্ধিকালীন সুস্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. ইব্রাহিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব জয়ন্ত কুমার দাস।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রজনন স্বাস্থ্য ও সঠিক পুষ্টির বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে বয়ঃসন্ধিকালে সঠিক তথ্যের অভাবে শিক্ষার্থীরা যাতে কোনো স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে, সেই লক্ষ্যেই উপজেলা প্রশাসন এই প্রচারণামূলক কার্যক্রম হাতে নিয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আয়োজনে: উপজেলা প্রশাসন, গোয়ালন্দ, রাজবাড়ী।
আপনার মতামত লিখুন :