গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোল্লাপাড়া ও মৌচাক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা, ২০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা এবং ৮০ পিস ট্র্যাবেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার মোল্লাপাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে আশরাফুল আলম ওরফে আসাম উদ্দিন (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার জুলাইপাড়া এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে বাবুল হোসেন (৩৫)। তিনি চন্দ্রার মোল্লাপাড়া এলাকায় বসবাস করতেন। এছাড়া টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কামাল মিয়ার ছেলে জুয়েল রানা (২৮)।
পুলিশ জানায়, জুয়েল রানার কাছ থেকে ৮০ পিস ট্র্যাবেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৌচাক এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন,"গ্রেফতারকৃতরা সিসি ক্যামেরা ব্যবহার করে কৌশলে মাদক বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :